দক্ষিণ পূর্ব

মেয়াদ শেষের ১৬ দিন আগে চাকসু সদস্য আকাশ দাস শপথ নিলেন আজ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ ০৭:৩৯ সকাল
পঠিত : ৪৩
মেয়াদ শেষের ১৬ দিন আগে চাকসু সদস্য আকাশ দাস শপথ নিলেন আজ

চবি

চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৬ দিন আগে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত সদস্য হিসেবে শপথ নিয়েছেন আকাশ দাস।

 মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে শপথ পাঠ করান চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

জানা গেছে, নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন আকাশ দাস। তবে শপথ গ্রহণের একদিন আগে ধর্ষণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করার পর শিক্ষার্থীদের ক্ষোভ ও আন্দোলনের মুখে তার শপথ গ্রহণ স্থগিত হয়ে যায়। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল।

 চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি জানান, মূলত একটি মন্তব্যকে কেন্দ্র করেই তার শপথ আটকে ছিল। বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি প্রায় দুই থেকে আড়াই মাস আগেই তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর প্রশাসন কিছুটা সময় নিলেও অবশেষে আজ দুপুরে তার শপথ সম্পন্ন হয়েছে।

আকাশ দাসের শপথ গ্রহণ নিয়ে ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, "আশা করি মেয়াদের বাকি যে সময়টুকু আছে, আকাশ দাস শিক্ষার্থীদের সাথে তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাবেন।"

আকাশ দাস বলেন, "অনেক দেরি হলেও আমি আমার অধিকার ফিরে পেয়েছি। চাকসুর বাকি সময় গুলোতে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করব।"

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।