দক্ষিণ পূর্ব

রাউজানে দেশীয় শর্টগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০৮:২২ সকাল
পঠিত : ১২৪
রাউজানে দেশীয় শর্টগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

ছবি

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুইটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া তার বিরুদ্ধে কিশোর গ্যাং-সংশ্লিষ্ট একটি মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।