দক্ষিণ পূর্ব

স্বামীসহ গ্রেপ্তার ২

শ্বাসরোধ করে হত্যা করা হয় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়াকে

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৩৮ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪৮
শ্বাসরোধ করে হত্যা করা হয়  ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়াকে

গৃহবধূ তানিয়া ও স্বামী নুরু উদ্দিন

Degchibarictg
চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাতকে (২০) শ্বাসরোধে হত্যার ঘটনায় তাঁর স্বামী ও ননদের বিরুদ্ধে অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের মধ্যে স্বামী নুরু উদ্দিন (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পটিয়া থানা-পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবার যৌতুকের আন্টি না দেওয়ায় আরো এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই মোনাফ হাজীর পাড়ায় স্বামীর বাড়িতে তানিয়া কামাল নিহাতকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।  ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযুক্ত নুরু উদ্দিন ও তাঁর বোন জোৎস্না আক্তারকে (২৮) নুরু উদ্দিনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরু উদ্দিন চরকানাই মোনাফ হাজীর পাড়ার কাঞ্চন মিয়া ও আলতাজ বেগমের ছেলে। অপর গ্রেপ্তার জোৎস্না আক্তার মো. খোকনের স্ত্রী। তাঁর স্থায়ী ঠিকানা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মহিরা এলাকার হামজা মিয়ার বাড়ি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের , এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে ২৭ অক্টোবর পটিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর দুই আসামিকে আদালতে পাঠানো হলে নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে । 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।