বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলু চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। ফখরুদ্দিন বাবলু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলশহর রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বাবলু। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।