দক্ষিণ পূর্ব

সদরঘাটে ডাকাতির প্রস্তুতিকালে শিশুসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ ০২:২১ দুপুর
পঠিত : ৩০
সদরঘাটে ডাকাতির প্রস্তুতিকালে শিশুসহ গ্রেপ্তার ৩

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৬ বছর বয়সী এক শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদরঘাট রোডের জুঁই কমিউনিটি সেন্টারের সামনে শাহ জালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল সানি (১৬), দোলন দে (২৯) ও ফয়জুল ইসলাম শুভ (২০)। তাঁদের মধ্যে রবিউল সানি আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু।

সদরঘাট থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নির্দেশনায় পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ৮ অক্টোবর সদরঘাট থানায় একটি মামলা হয়েছে। ৬ নম্বর মামলাটিতে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।