সন্দ্বীপ-চট্টগ্রাম সেতু বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত লংমার্চে আশানুরূপ অংশগ্রহণ না থাকায় গুপ্তছড়া ঘাট থেকেই ফিরে এসেছেন আয়োজকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
আজ (১৫ নভেম্বর) সন্দ্বীপ-চট্টগ্রাম সেতু বাস্তবায়নের দাবিতে গুপ্তছড়া ঘাট থেকে সন্দ্বীপের কমপ্লেক্স অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছিলেন আয়োজকরা। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অত্যন্ত কম। প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় শেষ পর্যন্ত গুপ্তছড়া ঘাট থেকে লংমার্চ শুরু না করেই ফিরে আসেন আয়োজকরা।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির পক্ষে প্রচার-প্রচারণা চালানো হয়। অনলাইনে বিভিন্নজনের উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও বাস্তবে লংমার্চে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় শূন্যের কোঠায়। ফলে সেতু বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দাবিতে আয়োজকদের এই উদ্যোগে সাধারণ মানুষের প্রত্যাশিত সাড়া না পাওয়ার বিষয়টি নিয়ে সন্দ্বীপজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
পরবর্তীতে আয়োজকরা সন্দ্বীপ উপজেলা পরিষদ গেটের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্য শেষে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সেতু বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।