নিহত আবু তাহের পেশায় একজন মুদিদোকানি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পূর্ব কাটগড় রেলগেট এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অসাবধানতাবশত রেললাইনে উঠে যায়। এ সময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার যাত্রী আবু তাহের ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় অটোরিকশাচালক আব্দুস শুক্কুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আবু তাহের কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে। অপর নিহত আব্দুস শুক্কুর ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।