দক্ষিণ পূর্ব

১৮২ কোটি টাকার ঋণখেলাপি মামলা

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৬ জনের পাঁচ মাসের সাজা

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ ০৫:০২ সকাল
পঠিত : ২১
সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৬ জনের পাঁচ মাসের সাজা

ফাইল ছবি

Degchibarictg

চট্টগ্রামে আইএফআইসি ব্যাংকের ১৮২ কোটি টাকার ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ ছয়জনকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফ জানিয়েছেন, দণ্ডিত ঋণখেলাপিরা পলাতক রয়েছেন।

আদালতের আদেশ পাওয়া অন্য পাঁচজন হলেন জাবেদের স্ত্রী রুকমিলা জামান, এসএম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, জেবা জামান ও তানাইম জামান চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আইএফআইসি ব্যাংকের শাখা থেকে আরামিট থাই অ্যালুমিনিয়াম কোম্পানির নামে ঋণ নেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় সুদে-আসলে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়ায় ১৮২ কোটি টাকা।

ঋণের অর্থ আদায়ে ব্যাংক মামলা দায়ের করলে ২০২৫ সালের ১ ডিসেম্বর একই আদালত ডিক্রি জারি করেন। এরপর ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করায় পাওনা আদায়ের জন্য অর্থঋণ জারি মামলা করে ব্যাংক।

বৃহস্পতিবার ওই মামলায় ব্যাংকের আবেদনের ওপর শুনানি শেষে আদালত সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ছয়জনের বিরুদ্ধে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ দেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।