দক্ষিণ পূর্ব

সাহসিকতা ও পেশাগত কৃতিত্বের স্বীকৃতি, নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০৫:২৫ সকাল
সর্বশেষ আপডেট : ৪ দিন আগে
পঠিত : ১৫
সাহসিকতা ও পেশাগত কৃতিত্বের স্বীকৃতি, নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

ছবি

বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্তদের হাতে এসব পদক তুলে দেন। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এসব পদক দেওয়া হয়।

পদকপ্রাপ্ত ৪০ সদস্যের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পেয়েছেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ ধরনের স্বীকৃতি নৌসদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শান্তিকালীন পদক প্রদান করা হয়। এসব পদক নৌসদস্যদের পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা ও দেশসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।