নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সিএমপি লাইন্সের মাল্টিপারপাস শেডে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর হাসপাতাল ও পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমিয়ার যৌথ উদ্যোগে এবং সিএমপির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক-সিএমপির সভানেত্রী ফারজানা আরজু। এ সময় পুনাক-সিএমপির নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সিএসসিআর হাসপাতালের চেয়ারম্যান ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়ারা বানু শিউলী, ডা. রাহেলা বেগম, ডা. সামিয়া বিনতে কবীর, ডা. মাসুমা রহমান ও ডা. হালিমা সাদিয়াসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এ ছাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন গাইনি ও অবস বিভাগের কনসালট্যান্ট ডা. বিন্দু রানী গোপ, প্যাথলজিস্ট ডা. লুৎফুন নাহার, মেডিকেল অফিসার ডা. আইরিন সুলতানা জেইসী ও ডা. যারীন তাসনিম, ডেন্টাল সার্জন ডা. তন্বী চক্রবর্তী এবং রেডিওলজি ও ইমেজিং বিভাগের সনোলজিস্ট ডা. পুনম ঘোষ। অনুষ্ঠানে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।
অনুষ্ঠান বাস্তবায়নে সিএসসিআরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেন মানিক বড়ুয়া, এনাম তালুকদার, সাইফুদ্দীন ফারুকী ও মো. রতন আলী।
ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ নারী পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।