দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০৭:৫০ সকাল
পঠিত : ৬৮
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি মো. খোরশেদ আলম রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। এ সময় তার কাছ থেকে একটি পিস্তলসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার রনি হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এসআরবি-৭ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল জানতে পারে, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি রনি ওই কলোনির ১৩ নম্বর কক্ষে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

পরে রনির দেহ তল্লাশি করে তার পরনে থাকা জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনযুক্ত একটি স্টিলের বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধার অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার রনির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৭।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।