চট্টগ্রামের সীতাকুণ্ডে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের যাত্রীরা দুর্ঘটনার শিকার হয়েছেন। এ সময় ঢাকামুখী একটি লরির চাপায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ঢাকা-মুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। বাসটি মেরামতের সময় কয়েকজন যাত্রী নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি লরি তাঁদের চাপা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।