দক্ষিণ পূর্ব

রাফি স্মৃতি অনূর্ধ্ব-১৮ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন বাদশা মিয়া একাদশ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০১:১৪ দুপুর
পঠিত : ৩৫
রাফি স্মৃতি অনূর্ধ্ব-১৮ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন বাদশা মিয়া একাদশ

ছবি

Degchibarictg

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে শতাব্দী ক্রিকেট একাডেমিকে ১০৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাদশা মিয়া একাদশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির বাবা ওসমান গণি মনসুর।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ক্রিকেট লীগে মোট ২৪টি দল অংশ নেয়। দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শতাব্দী ক্রিকেট একাডেমিকে ১০৪ রানে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাদশা মিয়া একাদশ। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারে।

তিনি আরও বলেন, প্রয়াত রাফির স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ ক্রিকেট লীগ তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, অংশগ্রহণকারী দল, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া সব খেলোয়াড়কে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরীসহ ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।