চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার খন্দকিয়া-চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার এবং ম্যানেজিং কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন হাকিমসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
কর্মশালার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নবম শ্রেণির ছাত্রী নুরজাহান প্রথম, নবম শ্রেণির ছাত্রী আফিফা সাউদ দ্বিতীয় এবং দশম শ্রেণির ছাত্রী রুপা বর্মণ তৃতীয় স্থান অর্জন করে।
পরে বিআরটিএর পক্ষ থেকে মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।