দক্ষিণ পূর্ব

হাসপাতালের পার্কিং ও যানজট নিরসনে চউকের সঙ্গে ইবনে সিনার বৈঠক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১২:৪১ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪২
হাসপাতালের পার্কিং ও যানজট নিরসনে চউকের সঙ্গে ইবনে সিনার বৈঠক

ছবি

Degchibarictg
চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ এবং সংশ্লিষ্ট নিয়মকানুন মেনে চলার আশ্বাস দিয়েছে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

মঙ্গলবার  বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় । 

চট্টগ্রাম নগরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করা এবং রোগীসহ সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখার লক্ষ্যে চউকের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইবনে সিনার প্রতিনিধিরা ভবন নির্মাণ ও পার্কিং ব্যবস্থাপনায় প্রযোজ্য বিধিবিধান অনুসরণের অঙ্গীকার করেন। পাশাপাশি নগরের যানজট কমাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা জরুরি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকলে রোগী ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতেও তা সহায়ক হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চউকের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিধিবিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতেও প্রয়োজনীয় কার্যক্রম চলবে।

বৈঠককে সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করে চউক চেয়ারম্যান বলেন, পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে নগরের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব। নগরের উন্নয়ন এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।