দক্ষিণ পূর্ব

হৃদরোগ প্রতিরোধে সচেতনতাই হতে পারে প্রথম সুরক্ষা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০০ দুপুর
পঠিত : ২৪
হৃদরোগ প্রতিরোধে সচেতনতাই হতে পারে প্রথম সুরক্ষা

ছবি সংগৃহীত

হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা হৃদরোগের সূক্ষ্ম ও লুকায়িত লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের উদ্যোগে আয়োজিত হেলথ স্ক্রিনিং কর্মসূচি ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি মো. আবু সুফিয়ান। 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. আনিসুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নুরুদ্দিন তারেক।

আলোচনা সভায় বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। শরীরে দেখা দেওয়া ছোটখাটো বা অস্পষ্ট লক্ষণকেও অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তারা বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে সচেতনতার বিকল্প নেই। সময়মতো রোগ শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অনুষ্ঠানে হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু ইউছুপ মো. নুরদ্দীন জাহাঙ্গীর, ডা. এম সালেহ উদ্দিন সিদ্দিকী, ডা. মো. খোরশেদ আলম, ডা. এস এম ইফতেখারুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ, ডা. সৈয়দ মিশকাতুন নূর, ডা. আজিজুর রহমান মজুমদার, ডা. ইকবাল মাহমুদসহ বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মেডিসিনসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টি সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।