শরৎকাল ও দুর্গাপূজা উপলক্ষ্যে ৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এসময় ক্যাম্পাসের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।
রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস.এম.আকবর হোছাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে ‘দুর্গাপূজাসহ শরৎকালীন ছুটি’ উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ (রবিবার) হতে ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে।
শামীম ভূইয়া / আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।