দক্ষিণ পূর্ব

আনোয়ারায় মাদক সেবনের দায়ে ৩ জনকে দণ্ড

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৪ রাত
পঠিত : ৩৫
আনোয়ারায় মাদক সেবনের দায়ে ৩ জনকে দণ্ড

ছবি

নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ও বোয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী। 

অভিযান চলাকালে লোকমান উদ্দিন (২৮), শাহাদাত হোসেন (৫৬) ও কামরুল হাসান মুন্না (১৯)-কে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া লোকমান উদ্দিনকে ৩০ দিনের, শাহাদাত হোসেনকে ৩ দিনের এবং কামরুল হাসান মুন্নাকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন , জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।