দক্ষিণ পূর্ব

আনোয়ারায় প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৮ সকাল
পঠিত : ৪০
আনোয়ারায় প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হিন্দোল বারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান, দ্বিজেন ধর, সাবেক প্রধান শিক্ষক কে. এম. ছরোয়ার হোসাইন ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবকদের বিভিন্ন মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।