দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বোর্ডে তিন কলেজের কেউ পাস করেননি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:০৩ সকাল
পঠিত : ৩১
চট্টগ্রাম বোর্ডে তিন কলেজের কেউ পাস করেননি

ফাইল ছবি

Degchibarictg

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে দুটি কলেজে পরীক্ষার্থী ছিলেন দুজন করে এবং অন্য কলেজে পাঁচজন।

শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো চট্টগ্রামের মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে মেরন সান কলেজ থেকে দুজন, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। তবে তিন প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের মোট ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ৩ হাজার ১৬৮ জন।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে খাগড়াছড়ি। জেলাটিতে পাসের হার মাত্র ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার তুলনামূলক বেশি, ৬৬ দশমিক ২০ শতাংশ।

তবে সার্বিক ফলাফলের বিপরীতে বোর্ডের অধীন ছয়টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।