দক্ষিণ পূর্ব

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

saiful
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৮ সকাল
পঠিত : ২১
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬


লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। নিহত ও আহত সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা।

সোমবার রাতে মোখায় সৌদি বিমান বাহিনী বোমা হামলা চালায় বলে জানিয়েছে সাবা। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।

হুথি নেতাদের দাবি, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা ও সামরিক-লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে প্রায় ৩০০টি বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। একই সময়ে সৌদির জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও হুথিদের হামলার খবর পাওয়া গেছে।

আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়েছে। উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।