সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে একেবারে ক্যাজুয়াল ও স্নিগ্ধ সাজে। হালকা গোলাপি শার্ট ও ঢিলেঢালা জিন্সে তাঁর স্বাভাবিক উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
ছবিতে দেখা যায়, বড় একটি কফির মগ দুই হাতে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন পূর্ণিমা। অন্য একটি ছবিতে তাঁকে গ্লাসঘেরা জানালায় হেলান দিয়ে থাকতে দেখা যায়। কখনো আবার জানালার বাইরে আনমনে তাকিয়ে রয়েছেন তিনি। খোলা চুল ও হালকা মেকআপে তাঁর এই সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা।
ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে নানা প্রশংসা করছেন। অনেকে তাঁর সাদামাটা সাজ ও মিষ্টি হাসির প্রশংসা করেছেন। ক্যাজুয়াল লুকেও পূর্ণিমার এই উপস্থিতি ভক্তদের মাঝে সাড়া ফেলেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।