দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ দুপুর
পঠিত : ৩৩
কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে হাক্কানী কর্পোরেশন লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নুরুদ্দীন স্টোর থেকে আনুমানিক ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম এবং কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে করে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রায় ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।পরিবেশ সংরক্ষণে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।