দক্ষিণ পূর্ব

কারাগারেই পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন ধর্ষণ মামলায় আটক চবি শিক্ষার্থী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ০৮:৩৪ সকাল
পঠিত : ৩৩
কারাগারেই পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন ধর্ষণ মামলায় আটক চবি শিক্ষার্থী

ছবি

Degchibarictg

চবি প্রতিনিধি 

বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী ব্যাচমেটের দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী। সেখান থেকেই বিভাগের প্রফেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) কারাগার কর্তৃপক্ষের নিকট করা আবেদনের চিঠি ও পুলিশ সূত্রে বিষয়টি জানা গেছে। গ্রেপ্তার শিক্ষার্থীর নাম ইকরাম ওয়াহিদ তোহা। তিনি ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ারা ম্যানশন ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

সূত্র জানায়, আদালতের আদেশ অনুযায়ী গত ৯ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর তার পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ নভেম্বর থেকে ফার্মেসি বিভাগের বি.ফার্ম পঞ্চম বর্ষের প্রফেশনাল পরীক্ষা শুরু হবে। কারাবন্দী অবস্থায় তিনি কারা অভ্যন্তরেই এ পরীক্ষায় অংশ নেবেন।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, ‘মামলাটি চলমান আছে। এখনো চার্জশীট জমা দেওয়া হয়নি। মামলার সবকিছু আপডেট আছে এবং গুছিয়ে রেখেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগের রিপোর্টগুলো হাতে পেলে চার্জশীট জমা দিতে পারব।’

এর আগে গত ২৩ সেপ্টেম্বর হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।