দক্ষিণ পূর্ব

কোকো স্মৃতি গোল্ডকাপে অংশ নিচ্ছে চবি ক্রিকেট দল, অধিনায়ক আল মামুন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ ০৬:৪৭ সকাল
পঠিত : ১১
কোকো স্মৃতি গোল্ডকাপে অংশ নিচ্ছে চবি ক্রিকেট দল, অধিনায়ক আল মামুন
Degchibarictg


মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এ অংশ নিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্রিকেট দল। এতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থী ও চবি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আল মামুন।

গত ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে আগামী ৭ নভেম্বর চট্টগ্রামের পাহাড়তলীর শহিদ শাহজাহান মাঠে আলো সিঁড়ি ক্লাবের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে চবি ক্রিকেট দল।

চবি ক্রিকেট দলের নির্বাচিত সদস্যরা হলেন–আকিবুল ইসলাম শিশুল, শাহরিয়ার মাহমুদ শান্ত, মোদাচ্ছের রসুল, হামিম হোসাইন, মো. এহসানুল হক বনি, সাদমান সোহান জীম, সাদমান সাকিব, সজল, শাহরিয়ার আলম মাহিম, মো. ফারহান শাহরিয়ার ফাহিম, মো. আহসান হাবিব আহাদ, জিহাদ, আবির দাশ, মোহাফিজুর জামান আল মামুন, রিয়াদ এবং সৌরভ। 

দলের অধিনায়ক আল মামুন জানান, বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি দলীয় ঐক্য, শৃঙ্খলা ও ক্রীড়ানৈপুণ্যের সর্বোচ্চ প্রদর্শনই আমাদের প্রধান লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল নিয়ে টুর্নামেন্টে ভালো ফল অর্জনের ব্যাপারে আমরা আশাবাদী।

টুর্নামেন্টের আয়োজক দেশরক্ষা তারেক মঞ্চ, চট্টগ্রাম। এতে মোট ৭২টি দল অংশগ্রহণ করছে।


এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।