আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুসফিরাতের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ জোহর আয়োজিত এ দোয়া মাহফিলে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.) এবং কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ জাফর সাদেক।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এতে মাইশা মুসফিরাতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হন মাইশা মুসফিরাত। তিনি আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।