চট্টগ্রামের আনোয়ারায় কারখানা ও গরুর বর্জ্য এবং বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পাশের খালে ফেলার অভিযোগে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরির কারখানা ও গরুর বর্জ্য এবং বিষাক্ত গ্যাস পাইপলাইনের মাধ্যমে পার্শ্ববর্তী খালে অপসারণের বিষয়টি ধরা পড়ে। এতে খালের পানি দূষিত হয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে জানানো হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে খালে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইন দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় আনোয়ারা উপজেলায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।