দক্ষিণ পূর্ব

টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে সেনাসদস্য আহত, গ্রেফতার ৩

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ ০৩:৪০ দুপুর
পঠিত : ২৮
টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে সেনাসদস্য আহত,  গ্রেফতার ৩

ছবি

Degchibarictg

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। অভিযানে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির একপর্যায়ে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। পরে অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।