চট্টগ্রাম নগরের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে নিজ বাসা থেকে আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা নুর নাহারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতের গলায় দাগ দেখা গেছে। এ কারণে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে জানানো হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।