দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪১ সকাল
পঠিত : ৪২
চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

ছবি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, মিতা সন্দ্বীপ থানার একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।