চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত নতুন কারাগারের নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি জঙ্গল সলিমপুর এলাকায় প্রস্তাবিত কারাগারের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের জন্য নির্ধারিত জায়গার সার্বিক অবস্থা, সীমানা, অবকাঠামোগত সম্ভাবনা ও আনুষঙ্গিক বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ কারাগার নির্মিত হলে চট্টগ্রামের কারা ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে বন্দিদের জন্য উন্নত ও যুগোপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (উন্নয়ন) এবং উপ-মহাপরিদর্শক, চট্টগ্রামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।