পারভেজ রেজা , চট্টগ্রাম৷
চট্টগ্রামের মিরসরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ নওশাদ আলম (২৮) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর ) বিকেল ৩টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে স্থানীয় থানার সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নওশাদ আলম উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশের একটি বিশেষ টিম মিরসরাই থানা পুলিশের সহায়তায় সাহেরখালী ইউনিয়নে এক যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় যুবদল নেতা নওশাদ আলমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে বিকেল ৫টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ মিরসরাই থানায় হস্তান্তর করে ডিবি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, "ডিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসহ নওশাদ আলমকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও বহনের অপরাধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।"
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।