মৃতরা হলেন—মায়না আক্তার (৩০), সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউরিয়া ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম এবং রুজিনা মজিদ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে মায়না আক্তারের মৃত্যুর তথ্য জানানো হয়। তিনি নগরের বন্দর এলাকার বাসিন্দা। গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাঁর মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু শক সিনড্রোমে (ডিএসএস) আক্রান্ত হয়ে মায়না আক্তারের মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনি সেপসিস ও তীব্র কিডনি জটিলতায় ভুগছিলেন।
অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ও রুজিনা মজিদ। রাশেদা বেগম নগরের আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে এবং রুজিনা মজিদ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
সিভিল সার্জন কার্যালয়ের ১০ সেপ্টেম্বরের দৈনিক ডেঙ্গু রোগীর বিবরণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সরকারি হাসপাতালে ৬৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে বেসরকারি হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।