দক্ষিণ পূর্ব

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন কামরুদ্দিন সবুজ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭ সকাল
পঠিত : ৫
কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন কামরুদ্দিন সবুজ

ছবি : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুদ্দিন সবুজ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুদ্দিন সবুজ। আসন্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে তাঁর মনোনয়নের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, আসন্ন সিজেকেএস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আয়োজিত সিজেকেএস অ্যাডহক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১.৬-এর আলোকে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরুদ্দিনের নাম প্রেরণ করা হয়েছে।

এ দায়িত্বের মাধ্যমে তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে সদস্যপদ প্রাপ্তি ও পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিদওয়ানুল ইসলাম স্বাক্ষরিত চিঠির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এদিকে কামরুদ্দিন সবুজের মনোনয়নে সন্তোষ প্রকাশ করেছেন কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার। তিনি বলেন, উপজেলা ক্রীড়া সংস্থায় কামরুদ্দিন সবুজের উপস্থিতি ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

নিজের প্রতিক্রিয়ায় কামরুদ্দিন সবুজ বলেন, ‘আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

আর / 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।