দক্ষিণ পূর্ব

বায়েজিদে সড়কে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

saiful
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ দুপুর
পঠিত : ২৭
বায়েজিদে সড়কে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান


 নগরীর বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখল করে রাখা মালামাল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা হয়েছিল। এতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফুটপাতে রাখা এসব মালামাল জব্দ করে এবং দখলমুক্ত করে।

অভিযানকালে সংশ্লিষ্টদের ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়। চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।