দক্ষিণ পূর্ব

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

saiful
saiful
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৩:০৬ দুপুর
পঠিত : ২৪
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
Degchibarictg

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় তুষারপাতের মধ্যে নিখোঁজ হওয়া একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাইলটসহ হেলিকপ্টারে থাকা ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড’-এর ভিটি-এইচসিএক্স কলসাইনের হেলিকপ্টারটি দুপুর আনুমানিক ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এ সময় এলাকায় তুষারপাত হচ্ছিল।

পথিমধ্যে জোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় তীব্র তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে হেলিকপ্টারটি। একপর্যায়ে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে জোশীমঠের মারওয়ারী সেতুর কাছে জিপি পাওয়ার হাউস সংলগ্ন একটি পাহাড়ি ঢালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

দুর্ঘটনায় নিহত ছয়জনই পুরুষ। তারা হলেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজ এবং হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন হিমাংশু।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।