পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, ঐক্য, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে সাংবাদিকদের স্বার্থে সকলকে সব ধরনের বিভেদ ও নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে অন্ধকার ছেড়ে আলোর পথে আসার আহ্বান জানানো হয়। গুটি দুয়েক জন সাংবাদিক নিজেদের স্বার্থে অন্ধকার করে সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পটিয়ার একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জমান আমিরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এ পেশার মর্যাদা রক্ষায় ব্যক্তিগত স্বার্থ, হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। সভাপতি আবেদ আমিরী বলেন, যারা ভুল পথে রয়েছেন তাদের সাংবাদিকদের স্বার্থে অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরে আসাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কাদের, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব, গিয়াস উদ্দিন, সঞ্জয় সেন, শহিদুল ইসলাম, ওসমান গনি, সায়েম মাহমুদ, মোঃ ইব্রাহিম চৌধুরী, মোঃ পারভেজ, সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।