ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের এএসএম স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৮২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১৫টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে।
ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবগামী ও দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যাদের ভ্রমণের নির্ধারিত সময়সূচি ছিল, তারা পড়েছেন অনিশ্চয়তায়।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলসংক্রান্ত বিধিনিষেধ অব্যাহত থাকায় ফ্লাইট পরিচালনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় দেখা দিয়েছে বিঘ্ন।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।