দক্ষিণ পূর্ব

রাউজানে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১১:০৩ দুপুর
পঠিত : ২৯
রাউজানে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন

ছবি

Degchibarictg

চট্টগ্রামের রাউজানে সরকারি আরআরএসি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার সময় এক শিক্ষককে কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের কারিগরি শাখার টেকনিক্যাল শিক্ষক সুচরিৎ চৌধুরীর সঙ্গে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ নবম শ্রেণির ভোকেশনাল ইলেকট্রিক বিভাগের ছাত্র। তার বাড়ি রাউজানের ডাবুয়া ইউনিয়নের আরব নগর এলাকায়। দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাসে উপস্থিত না হওয়া, দেরিতে বিদ্যালয়ে আসা এবং পরীক্ষায় সময়মতো অংশ নিতে না পারার মতো অভিযোগ ছিল তার বিরুদ্ধে। চুল কাটার বিষয়ে শিক্ষক তাকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে সে ওই শিক্ষকের ওপর হামলা চালায় বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ জানান, শিক্ষার্থী ইউসুফ কলম দিয়ে আঘাত করে শিক্ষক সুচরিৎ চৌধুরীকে রক্তাক্ত করেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতা জীবনে এমন ঘটনা আগে দেখেননি উল্লেখ করে প্রধান শিক্ষক বলেন, অভিযুক্ত শিক্ষার্থী এখন অন্যদেরও হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।