শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়।
শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়।
হাজারো শিক্ষার্থী ও দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের শেষ দিকে রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের হয়ে একমাত্র গোলটি করেন মো. মহরম আলী। তার গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল এবং প্রথম আসরের শিরোপা নিশ্চিত করে রেলওয়ের স্কুলটি।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের মো. ইয়াছিন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মো. সাকিব। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. রাকিবুল হাসান রোহান।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন তিন খেলোয়াড়। প্রত্যেকেই সাতটি করে গোল করেছেন। তারা হলেন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মো. সাকিব, পাঠানটুলী স্কুলের শাহরিয়ার আলী এবং ছালে জহুর স্কুলের সামিউল। আর সুশৃঙ্খল দলের পুরস্কার পেয়েছে কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।
ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক নাজিমুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট মিডিয়া কমিটির আহ্বায়ক শওকত আজম খাজা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর সাত্তার, এস এম সাইফুল আলম, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম, সদস্য মুজিবুল হক, ইসমাইল বালি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, তাঁতি দলের আহ্বায়ক সেলিম হাফিজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, জাসাস মহানগর আহ্বায়ক এম এ মুসা বাবলু, সদস্য সচিব মামুনুর রশীদ শিপনসহ বিভিন্ন উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিডিয়া কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফারুক, ক্রীড়া কমিটির সদস্য মো. মামুন উদ্দিন, নজরুল বাবু, এম এইচ হাসান, হায়দার হোসেন প্রিন্স, মোহাং মুজিব, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মোজাম্মেল মানিক, আউয়াল শাহীন ও জসিম উদ্দিন খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় আতশবাজি উৎসব। টুর্নামেন্টের আগে ও পরে জাসাসের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।