দক্ষিণ পূর্ব

শাহ আমানতে ৫৩১ গ্রাম স্বর্ণসহ মাসকাটফেরত যাত্রী আটক

saiful
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ সকাল
পঠিত : ২৩
শাহ আমানতে ৫৩১ গ্রাম স্বর্ণসহ মাসকাটফেরত যাত্রী আটক


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৫৩১ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

কাস্টমস গোয়েন্দা এবং  তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্য থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ওই যাত্রীকে শনাক্ত করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। মাসকাট থেকে আসা ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সিআইআইডি টিম এবং অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তাঁর ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাঁর ব্যাগেজের ভেতরে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো পেস্ট আকারের স্বর্ণসদৃশ বস্তু পাওয়া যায়। পরে স্বর্ণকারের মাধ্যমে প্রক্রিয়াজাত করে ওই পেস্ট থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

এ ছাড়া দেহ তল্লাশির সময় তাঁর প্যান্টের পকেট থেকে ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটক স্বর্ণের মোট ওজন ৫৩১ গ্রাম।

সিআইআইডি জানিয়েছে, আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে আরও কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, স্বর্ণের উৎস ও গন্তব্য কোথায় এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।