বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের সদস্যরা প্রথমবারের মতো নৌবাহিনীর মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) থেকে সমুদ্রে ফ্রি-ফল জাম্প সম্পন্ন করেছেন। সোমবার (২৬ অক্টোবর) প্রায় ৮ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে তাঁরা সমুদ্রে নির্ধারিত ড্রপ জোনে সফলভাবে অবতরণ করেন।
নৌবাহিনীর সোয়াডস কমান্ড ও নেভাল এভিয়েশনের সমন্বয়ে এ বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে সোয়াডস সদস্যদের প্যারাশুটিং দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষায়িত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুশীলনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সৈকত’, ডাইভিং বোট ‘মাছরাঙা’ এবং দ্রুতগামী বোটগুলো অংশ নেয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নৌবাহিনীর বিশেষায়িত অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বিতভাবে কাজ করার দক্ষতা আরও জোরদার হবে।
বাংলাদেশ নৌবাহিনী আধুনিক প্রশিক্ষণ, পেশাগত উৎকর্ষ ও সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে দেশের সমুদ্রসীমা এবং সামুদ্রিক স্বার্থ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।