দক্ষিণ পূর্ব

সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল

saiful
saiful
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৪:২৩ দুপুর
পঠিত : ৪
সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল
Degchibarictg



রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে টানা ৯ দিন ধরে চলা অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আগামী ১ নভেম্বর (রোববার) নির্ধারিত সময়ের জন্য এ অবরোধ শিথিল থাকবে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা এবং নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ মানুষের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ নভেম্বর ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদযাপন করা যায়, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে অবরোধ শিথিলের সময় শেষ হওয়ার পর থেকে আগের মতোই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

ফলে ১ নভেম্বর নির্ধারিত ১২ ঘণ্টার পর সাজেক পর্যটন সড়কে আবারও অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।