দক্ষিণ পূর্ব

শনিবারে দেবে এইচএসসির ফলাফল, জানা যাবে তিন উপায়ে

saiful
saiful
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৪:২১ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪
শনিবারে দেবে এইচএসসির ফলাফল,  জানা যাবে তিন উপায়ে
Degchibarictg
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীরা তিনটি উপায়ে পরীক্ষার ফল জানতে পারবেন। প্রথমত, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করা যাবে। দ্বিতীয়ত, শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।