দক্ষিণ পূর্ব

হৃদয় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সন্ত্রাসী বগাকে

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ০৩:২৬ দুপুর
পঠিত : ৩৩
হৃদয় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সন্ত্রাসী বগাকে

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে হৃদয় হত্যা মামলায় বগাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির একটি বাসা থেকে ডেকে নিয়ে হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন। তিনি ‘৫জি’ গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গেছে। তাকে ‘৭জি’ গ্রুপের সদস্যরা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য, ওই কিশোর গ্যাংটি ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করেন। তবে হত্যা মামলায় তার সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তসাপেক্ষ।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।