দক্ষিণ পূর্ব

দক্ষিণপূর্বে সংবাদ প্রকাশ

জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান উচ্ছেদ , আটক ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১২:২৯ দুপুর
পঠিত : ৮
জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান উচ্ছেদ , আটক ২

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় সকাল ও বিকেলে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সকালে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তারের নেতৃত্বে জিইসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

বিকেলে একই এলাকায় অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। এ সময় ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান প্রসঙ্গে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, নগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এসব স্থান অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসকের নির্দেশনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে দুই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। নগরীর শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার বলেন, নগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে এসব স্থান দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। নগরবাসীর দুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চসিক প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।