শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার নাছির উদ্দীন হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে তার বসতঘরের শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, চার রাউন্ড ৭ দশমিক ৬৫ বোরের পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান এলজি এবং সাত রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মো. তৈয়ব নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনানুগ প্রক্রিয়া চলমান। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেএফআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।