দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় খাদে দুই অটোরিকশা, শিশুসহ আহত ১০

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ১২:২৪ দুপুর
পঠিত : ৪৬
হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় খাদে দুই অটোরিকশা, শিশুসহ আহত ১০
Degchibarictg

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে তিন বছরের শিশুসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১৩-৯৯৩০) চারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুই অটোরিকশার যাত্রীরা আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাহাত (২০), নাদিয়া (৩), সাদিয়া (১১) ও রিংকু (২২)-এর আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে সিদরাতুল মুনতাহা (১৪), শামীমা আক্তার (৩৪), শাহাউদ্দিন (৫১), নাঈম (২৬), বাদশা সওদাগর (৭৬) ও অটোরিকশাচালক ফয়সাল (৩২) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সিদরাতুল মুনতাহা জানান, পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা শেষে ফটিকছড়ির ভূজপুর থানার নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথে চারিয়া এলাকায় একটি প্রাইভেট কার তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। এতে তারা আহত হন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরুজা খাতুন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের আঘাত গুরুতর, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।