দক্ষিণপূর্ব ডেস্ক
চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তাররা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম গ্রেপ্তাররের বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তাররা হলেন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) ও ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।
জানা গেছে, সাম্প্রতিক সময় "মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল" হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশ। ওই সময় সার পাচারের সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কল লিস্ট ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সম্পৃক্ততা পায় পুলিশ ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, বাদশাহ নামক একজনকে "মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল" এ অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচার সংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।