দক্ষিণ পূর্ব

আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যায়নি: রাশেদ খাঁন

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ০৭:৪৫ সকাল
পঠিত : ৩১
আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যায়নি: রাশেদ খাঁন
Degchibarictg


আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে দেখা যায়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। অন্যদিকে, সারারাত রাজপথে পাহারা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এটার প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন।’

তিনি আরও লেখেন, এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারা মাঠে রয়েছে। এ জন্য সংগঠনটির নেতাকর্মীরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে গণভবন দখলের কথিত নকশাকারীরা জাতির দুঃসময়ে গুপ্ত থাকেন এবং সুসময়ে বিপ্লবীর ভান ধরেন বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, ‘বাংলাদেশপন্থী শক্তি তো আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে না। আর তাই সারারাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে। বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে।’

তিনি আরও বলেন, বুধবারও সারাদিন রাজপথে থাকবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসংযোগ ও সহিংসতার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।